ঐতিহ্য ও সংস্কৃতির পথচলা
"বারো মাসে তেরো পার্বণ" দিনহাটার যুবসমাজের দ্বারা পরিচালিত একটি প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণ সংস্থা। তরুণ প্রজন্মের অফুরন্ত শক্তি, আধুনিক চিন্তাভাবনা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎসব ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের আনন্দের সাথে নিঃস্বার্থ সমাজসেবার মেলবন্ধন ঘটানোই আমাদের মূল লক্ষ্য।
'বারো মাসে তেরো পার্বণ' একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক যুব সংগঠন। কোনো রাজনৈতিক আদর্শ বা দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সমাজের সম্মানীয় গুণীজনদের ও সাহায্যকারীদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা এবং যুবশক্তির মাধ্যমে দিনহাটার সংস্কৃতি, বিনোদনমূলক আয়োজনসমূহ ও নিঃস্বার্থ জনসেবাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। অর্গানাইজেশন এর কোনো সদস্যের রাজনৈতিক ব্যক্তিত্ব বা পটভূমি (যদি থাকে) তার একান্তই ব্যক্তিগত বিষয়। বারো মাসে তেরো পার্বণ অর্গানাইজেশন এর সাথে উক্ত বিষয়টির কোনোরকম সম্পর্ক নেই।
(Target)
Founded By: Bishal Dey
Foundation Date: 15th August, 2023
Official Introduction Date: 13th May, 2026